রূপগঞ্জে বিক্রেতাহীন 'সততা স্টোর' চালু করলো দুদক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুদকের সহযোগিতায় গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয় বিক্রেতাহীন 'সততা স্টোর' চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয়ে 'সততা স্টোরের' উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা দুদকের উপ-পরিচালক নিয়ামুল আহসান গাজী৷

এই দোকানে সারি সারি করে খাতা, কলম, ঝাল মুড়িসহ নানা খাবার থাকবে। প্রতিটি পণ্যেরর সাথে মূল্য তালিকা দেওয়া থাকবে। কিন্তু দোকানটিতে থাকবে না কোন বিক্রেতা। শিক্ষার্থীদের যার যা পণ্য লাগবে পণ্যটি নিয়ে নিজেরা টাকা বক্সে ফেলে রেখে দিবে।

এ সময় আর উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা দুদকের সহকারী পরিচালক তুষার আহমেদ তুষার আহমেদ, গেজেটভুক্ত সমাজসেবক মোজাম্মেল হক ভূঁইয়া, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সাহা, সাংবাদিক এসএম শাহাদাত, আতাউর রহমান সানী, তুষার মাকসুদুল, সাজেদুর রহমানসহ আরো অনেকে।

এ সময় নিয়ামুল আহসান গাজী বলেন, শিক্ষার্থীরা সততা স্টোরের মাধ্যমে ছোটবেলা থেকেই সততা সম্পর্কে তাদের হাতেখড়ি হবে। তারাই একসময় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রত্যয়ী হবে।

এ সময় বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আব্দুল আলীম বলেন, দুদকের সহযোগিতায় সততা স্টোর চালু খুব ভালো উদ্যোগ। পর্যায়ক্রমে দেশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হবে। যেখানে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই দুর্নীতির অবস্থান নেওয়া শিখবে।  

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’