রংপুরে বন্ধুর হাতে বন্ধু খুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রংপুরে বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর তাঁতিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম। দুজনেই তাঁতিপাড়ায় ভাড়া থাকতেন এবং তারা পেশায় অটোরিকশাচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।স্থানীয়রা জানায়, তিনদিন আগে কোনো এক বিষয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় কয়েকজন এলাকাবাসী তাদের ছাড়াছাড়ি করে মীমাংসা করে দেন।

এর জের ধরে মঙ্গলবার সকালে দুজনের মধ্যে আবারও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় বিজয় তার হাতে থাকা চাবি দিয়ে সজোরে আমিনুল ইসলামের বুকে আঘাত করেন। আঘাতের কারনে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বিজয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি কীভাবে এবং কেন ঘটলো তা তদন্ত করে দেখাসহ হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী