রহমতাবাদ আন নূর পাঠাগারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ আন নূর পাঠাগার এর উদ্যোগে স্থানীয় অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় রহমতাবাদ সরওয়ার আলী কারী জামে মসজিদ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের উপদেষ্টা আলহাজ্ব নুরুল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আন নূর পাঠাগারের আহব্বায়ক শেখ ফরিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান একাডেমী চট্টগ্রামের প্রিন্সিপাল কেফায়েত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা নিজাম উদ্দিন এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কলিম উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, 'পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা প্রতিটি মুমিনের দায়িত্ব। আন নূর পাঠাগার তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরই এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সক্রিয় সদস্য আখতার ফারুক মামুন, সাখাওয়াত হোসেন, হাফেজ শেখ ফরিদ, মোঃ মহিউদ্দিন, নুরুস সালাম ও মোহাম্মদ আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রহমতাবাদ এলাকার প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও জনকল্যাণমূলক এই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’