রেলওয়ের অবৈধ উচ্ছেদ পায়তারার বিরুদ্ধে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় শত, শত ব্যাক্তিমালিকানাধীন প্রায় পাঁচ একর জমি রেলওয়ে কর্তৃক উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্দ এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে চাষাঢ়ার রেলস্টেশন সংলগ্ন এলাকায় চাষাঢ়া ইসদাইর সংযোগ সড়কে মানববন্ধনে অংশ নেন কয়েকশ এলাকাবাসী।

বিক্ষুব্দ এলাকাবাসী বলেন, তাদের জমিগুলো সি এস রেকর্ড হইতে আর এস রেকর্ড পর্যন্ত তিনটি পর্চায় সম্পূর্ন ব্যাক্তি মালিকানা রেকর্ড রয়েছে। তারা নিয়মিত সরকারকে খাজনা, ট্যাক্স প্রদান করে আসছেন। প্রায় ২ একর জমিতে অন্তত ৮০ টি বসতবাড়ি রাজউকের অনুমোদিত সুউচ্চ দালান, সরকার অনুমোদিত সুবিধাবঞ্চিত শিশুদের আরবান স্কুল, মহিলা মাদরাসাসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

সেখানে তারা কয়েক দশক ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। কয়েকদিন আগে রেলওয়ের নাম নিয়ে কতিপয় অসাধু ব্যক্তি আমাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য মাইকিং সহ লাল রং দ্বারা বিভিন্ন জাগায় স্থাপনা চিহ্নিত করে ব্যক্তি মালিকানা সম্পত্তিতে উচ্ছেদের হুমকি প্রদান করে। আমারা তাদের কাছে লিখিত নেটিশ চাইলে তারা বলে আমাদের জমি আমরা উচ্ছেদ কার্যক্রম চালাবো আমরা কাউকে উচ্ছেদের নোটিশ দিবো না।

তারা মৌখিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে যে তিন তারিখের মধ্যে আমাদেরকে জমি ছেড়ে দিতে হবে অন্যথায় ৪ সেপ্টেম্বর তারা আমাদের জমি থেকে উচ্ছেদ করবে। আরো বলে এই জমিতে বসবাস করতে হলে রেল হইতে লিজ নিয়ে বসবাস করতে হবে। এমনকি উচ্ছেদের সময় আমাদের কোন কাগজপত্র দেখাবেনা। তাদের এই আচরণ এবং হুমকি আমাদেরকে আতঙ্কিত করেছে।

রহস্যজনক বিষয় হচ্ছে, বাংলাদেশ রেলওয়ে কমলাপুরের, ঢাকার ফিল্ড কানুনগো মো: জিয়াউল হক ব্যক্তিমালিকাধীন জায়গার একাধিক মালিকে তার ভিজিটিং কার্ড দিয়ে যান। ভিজিটিং কার্ডে তার মোবাইল নম্বর রয়েছে ০১৭১৬১৪৭৪০১, ০১৮১১১৫৭৭০০ ই-মেইল : fkgojia@gmail.com । ভিজিটিং কার্ড দিয়ে তার সঙ্গে যোগাযোগের কথা বলে যান। ফলে এ নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ। অভিযোগ উঠেছে, সরকারী এই কর্মকর্তা অবৈধ উপায়ে মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন।

এর আগে ২০১৭ সালে ঢাকা নারায়ণগঞ্জ ডাবল লাইনের কাজের সময় উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে তখন আমাদের জমি নিয়ে রেলওয়ের কোন দাবি করা হয়নি এবং কোন অপ্রতিকর ঘটনাও ঘটেনি। রেলের নিজস্ব অধিগ্রহনকৃত জায়গাতে কাজ চলমান তবে এখন কেন এই অভিযানের নামে ব্যক্তিমালিকানাধীন জমির মালিকদের হয়রানি করা হচ্ছে। বিষয়টি যাচাই বাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ করতে আসলে যদি আইনশৃংখলার অবনতি ঘটে তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসন দায়ী থাকবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন এলাকাবাসী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা