রাশিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে ইভানোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ সাতজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটি এএন-২২ মডেলের সামরিক পরিবহন বিমান। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর মেরামত শেষে পরীক্ষামূলক উড্ডয়নে (টেস্ট ফ্লাইট) ছিল এটি। উড্ডয়নের সময় বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন।

বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক বিমানবন্দর থেকে টেক-অফের কিছুক্ষণ পরই বিমানটি ইভানোভো জেলার একটি জনশূন্য এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় ক্রুদের বাইরে কেউ হতাহত হয়নি। তবে বিমানটির ভিতরে অবস্থান করা সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’