রাজবাড়ী আ.লীগ কার্যালয়ে এবার টাঙানো হলো মুজিব-হাসিনার ছবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কার্যক্রম নিষিদ্ধ রাজবাড়ী জেলা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। একই সঙ্গে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও ঝোলানো হয়। ব্যানারটিতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবিও সংযুক্ত রয়েছে।

বুধবার ভোরের কোনো এক সময়ে এসব ছবি ও ব্যানার টাঙানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগের দিন মঙ্গলবার কার্যালয়ের সামনে শুধু জাতীয় পতাকা ও একটি ব্যানার টাঙানো হয়েছিল।

ব্যানার ও ছবিগুলো কখন টাঙানো হয়েছে, তা কেউ প্রত্যক্ষ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে মুখোশ পরা কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি হাতে নিয়ে কার্যালয়ের ভেতরে লাগাতে দেখা যায়। ছবিগুলোতে ভোরের আলোর আভাস থাকায় ধারণা করা হচ্ছে, ভোরের দিকেই এসব কার্যক্রম হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরসংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, সামনে শেখ সোহেল রানা টিপুর ছবি সম্বলিত একটি ব্যানার ঝুলছে। তবে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি দেখা যায়নি। দ্বিতীয় তলায় উঠে একটি পিলারের সঙ্গে ইংরেজি অক্ষরে লেখা ‘শেখ হাসিনা সিডিআই’ দেখা যায়। সেখানে সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত নির্বাচনসংক্রান্ত কয়েকটি পোস্টারও সাঁটানো রয়েছে। দ্বিতীয় তলার ছাদের ওপর আগের দিন লাগানো যুবলীগের একটি ব্যানার মুচড়িয়ে ফেলে রাখা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী রাসেল মিয়া জানান, মঙ্গলবার রাত ১০টার দিকেও কার্যালয়ের সামনে শুধু জাতীয় পতাকা ছিল। বুধবার সকালে দোকান খুলতে এসে তিনি নতুন ব্যানার ঝুলতে দেখেন। তার ধারণা, ভোরের কোনো এক সময়ে এটি লাগানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে দুই থেকে তিনজন তরুণ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সামনে একটি ব্যানার টাঙান। ওই ব্যানারে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নাম ও ছবি ছিল।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ প্রায় ১৮ মাস পর মঙ্গলবার হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর ঘটনা নজরে আসে। এর পরদিন শেখ সোহেল রানা টিপুর ছবি সম্বলিত ব্যানার এবং কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর বিষয়টি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নতুন ব্যানার ও ছবি টাঙানোর বিষয়টি পুলিশ অবগত রয়েছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’