পূর্ব কলকাতায় গুদামে ভয়াবহ আগুন: সাতজনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভারতের পূর্ব কলকাতার আনন্দপুর এলাকায় দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনের দগ্ধ দেহাংশ উদ্ধার করা হয়েছে। 

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত গুদাম দুটি একটি মোমো প্রস্তুতকারী কোম্পানির মালিকানাধীন। গুদামগুলোতে সফট ড্রিংকস ও শুকনো খাবারের প্যাকেট মজুত ছিল। রোববার (২৫ জানুয়ারি) রাত প্রায় তিনটার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতার কারণে সোমবার রাত পর্যন্ত তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টিভি৯।

স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় গুদামের ভেতরে প্রায় ৩০ জন কর্মী ছিলেন। তবে ঘটনার পর থেকে বহু মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশও এখনো নিখোঁজদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

উদ্ধার করা দেহাংশগুলো সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হবে।

পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘বড় জায়গাজুড়ে দুটি গোডাউন ছিল। এত বড় শহরের মধ্যে রাতে এত মানুষ কেন সেখানে ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রায়ই এমন ঘটনা ঘটছে। কখনো বিস্ফোরণ, কখনো অবৈধ বাজি কারখানায় আগুন, আবার কখনো বাজারে অগ্নিকাণ্ড—রাজ্যকে কার্যত ঝুঁকিপূর্ণ জায়গায় পরিণত করা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু