আয়োজক সংগঠন কাজা দো বাংলাদেশ এর নেতৃবৃন্দ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বিজয় উৎসবে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। পর্তুগালে এই বিজয় উৎসবই বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বড় অনুষ্ঠান।
উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা। সংগঠনের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন।
উৎসবে অংশগ্রহণকারী প্রবাসীদের মতে, লিসবনে এর আগে কখনো এত বড় পরিসরে বিজয় মেলা ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়নি। উক্ত বিজয় মেলার লোকাল ব্রডকাস্টিং পার্টনার হিসেবে ছিল নোটিসিয়াস বাংলা।