প্রতিটি প্রাণ আমাদের কাছে মূল্যবান-ডিসি
প্রতিটি প্রাণ আমাদের কাছে মূল্যবান-ডিসি
A
Admin
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় “গ্রিন আমব্রেলা” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার গাড়িচালক ও হেলপারদের মাঝে ইউনিফর্ম ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে জেলা জুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা যদি সত্যিকার অর্থে একটি উন্নত সমাজ গঠন করতে চাই, তাহলে পরিবহন সেক্টরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আজকের একজন ড্রাইভার ভাইয়ের জীবনের যে মূল্য, একজন হেল্পার ভাইয়ের জীবনের মূল্যও ঠিক ততটাই। আমার সন্তান বা জাতির অন্য কোনো সন্তানের জীবন যেমন মূল্যবান, তেমনি একজন চালক কিংবা হেলপারের জীবনও সমান মূল্যবান। প্রতিটি প্রাণ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই, যেন একটি জীবনও অবহেলায় কিংবা অসচেতনতার কারণে সড়কে ঝরে না যায়।”
তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণ কার্যক্রম আমাদের চালক ও হেলপারদের আত্মবিশ্বাসী করে তুলবে। তাদের আত্মবিশ্বাস ও সচেতনতার মাধ্যমেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব হবে। আজ তারা ইউনিফর্ম পরে যে সম্মান পেয়েছেন, সেই সম্মান যেন তারা নিজেদের আচরণ ও ব্যবহারের মাধ্যমে ধরে রাখতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। যদি চালক-হেলপাররা তাদের মর্যাদার জায়গাটা নিজেদের দায়িত্বশীলতার মাধ্যমে প্রমাণ করতে পারেন, তাহলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।”
মালিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “চালক ও হেলপারদের মানুষ হিসেবেই বিবেচনা করতে হবে। তারা কোনো রোবট নয়। প্রত্যেক মানুষেরই কাজ করার একটি সীমা আছে। সেই সীমা অতিক্রম করে চাপ দিলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী। সামান্য অসচেতনতা বা অবহেলার কারণে প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, পরিবার হারাচ্ছে তাদের উপার্জনক্ষম মানুষকে। তাই সবাইকে মানবিক হতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের জন্য একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেন। তিনি জানান, প্রাথমিকভাবে দুই লাখ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা হবে। ভবিষ্যতে এই তহবিল থেকে চালক-হেলপারদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, “যারা প্রতিদিন গাড়ি চালান বা সহকারী হিসেবে কাজ করেন, তারা যেন টেনশনমুক্তভাবে দায়িত্ব পালন করতে পারেন—এমন একটি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি আমরা। এতে শুধু চালক-হেলপাররাই নয়, সাধারণ মানুষ ও যাত্রীদেরও সুরক্ষা নিশ্চিত হবে।”
ডিসি জাহিদুল ইসলাম বলেন, “ভালো গাড়ি কেনা বা নতুন গাড়ি নামালেই চলবে না, নিয়মিত গাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামতের দিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় সড়ক দুর্ঘটনা ঠেকানো সম্ভব নয়। আমাদের সবাইকে সচেতন হতে হবে ড্রাইভার, হেলপার, মালিক ও যাত্রী—সবার দায়িত্বশীল আচরণেই সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে।”
গত আড়াই মাস ধরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রমে শতাধিক চালক-হেলপার অংশ নেন। ধাপে ধাপে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে একটি প্ল্যাটফর্মে এনে সচেতনতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা ও সড়ক নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও হেলপাররা ইউনিফর্ম ও পরিচয়পত্র গ্রহণ শেষে জানান, এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সমাজে মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। তারা প্রতিশ্রুতি দেন যে, সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
সচেতনতা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে জেলা প্রশাসনের এ কার্যক্রম পরিবহন খাতকে আরও সুসংগঠিত ও নিরাপদ করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
৩০ অক্টোবর, ২০২৬
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর, ২০২৬
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
৩০ অক্টোবর, ২০২৬
চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, ভুয়া এনএসআই আটক
৩০ অক্টোবর, ২০২৬
ক্রেতা সেজে পুলিশের অভিযান, জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ আটক ২
৩০ অক্টোবর, ২০২৬
-
একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী
-
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
-
বাসার ফ্যানে ঝুলছিল ৮ বছরের শিশুর মরদেহ, পরিবারের দাবি আত্মহত্যা
-
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
-
‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’
-
দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম
-
কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের নবীনবরণ
-
কুবির বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা
-
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
-
তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ