নারায়ণগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালী করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাইনবোর্ড থেকে র্যালী শুরু করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চিটাগাং রোড গিয়ে র্যালীটি শেষ করেন বিএনপি নেতাকর্মীরা।
এসময় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক নজরুল ইসলাম আজাদ,জেলা বিএনপির আহবায়ক মামুন মাহামুদ,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু,মাশুকুল ইসলাম রাজীব,সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদ ইসলাম টিটু,সাধারণ সম্পাদক এড.বারী ভূঁইয়াসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।