প্রশাসন নির্দিষ্ট দলের দিকে ঝুঁকছে, নির্বাচন নিয়ে সংশয়ের আশঙ্কা জামায়াত নায়েবে আমিরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে। এই ধারা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না—এ নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাহের।

তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্বে থাকা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি একটি প্রধান রাজনৈতিক দলের নেতাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল দেওয়ার প্রবণতা সমতার নীতির পরিপন্থী।

ডা. তাহের বলেন, “কারো নিরাপত্তা বা প্রটোকলের বিষয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু তা সব প্রার্থীর জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে। অন্যথায় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের দায় এড়াতে পারবে না।”

তিনি জানান, এসব বিষয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে আশাবাদ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

ডা. তাহের বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জামায়াতে ইসলামী এটিকে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা