পরীক্ষায় নকলে বাধা দেয়ায় সহকারী অধ্যাপকের ওপর ছাত্রের হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ভারতের কর্ণাটক রাজ্যের কালাবুরাগি জেলার ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এক সহকারী অধ্যাপকের ওপর ছাত্রের হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, সহকারী অধ্যাপক শিবরাজকুমার পরীক্ষার সময় নকল রুখে দেয়ায় শাহবাজ নামের এক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে অধ্যাপকের ওপর ঝাঁপিয়ে পড়েন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কলেজের পরীক্ষাকক্ষের সিসিটিভি ফুটেজে হামলার পুরো দৃশ্য ধরা পড়েছে। প্রথমে অভিযুক্ত ছাত্র হামলার কথা অস্বীকার করলেও ভিডিওতে তার অপরাধ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

জানা গেছে, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বিষয়ের অভ্যন্তরীণ পরীক্ষার সময় এই ঘটনাটি ঘটে। শিবরাজকুমার দেখতে পান শাহবাজ মোবাইল ফোন ব্যবহার করে নকল করছেন। অধ্যাপক তাৎক্ষণিকভাবে তার উত্তরপত্র জব্দ করে এবং পরীক্ষাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহবাজ প্রথমে অধ্যাপকের ওপর হামলা চালান। কক্ষের অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে তাকে থামান, কিন্তু কয়েক মুহূর্ত পর শাহবাজ আবার ফিরে এসে দ্বিতীয়বার অধ্যাপককে আঘাত করেন।

এই ন্যাক্কারজনক ঘটনার পর পুরো কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ প্রশাসন শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি অবহিত করেছে এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহবাজকে ভবিষ্যতের সব পরীক্ষায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কলেজ অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। তবে, হামলার শিকার অধ্যাপক শিবরাজকুমার এখনও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী