প্রার্থীর ওপর হামলা প্রমাণ করে নির্বাচনের পরিবেশ এখনও ঘোলাটে: আল আমিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, “একজন প্রার্থীর ওপর হামলা প্রমাণ করে নির্বাচনের পরিবেশ এখনও ঘোলাটে। নারায়ণগঞ্জেও আমাদের বিভিন্ন প্রার্থীর ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে এবং ব্যানার লাগাতে গিয়ে অনেকে হামলার শিকার হয়েছেন। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পূর্বে আল আমিন এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “নির্বাচন পেছানোর দাবি করব না। তফসিল ইতিমধ্যে হয়েছে, সেটিকে আমরা স্বাগত জানাই। তবে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া সরকারের, প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এই ধরনের হামলার ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে সরকার প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না। ফলে তাদের ব্যর্থতার দায় নেওয়া জরুরি।”

আল আমিন আরও বলেন, “হামলার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করতে হবে এবং ভবিষ্যতে দেশের নাগরিক—বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তির ওপর হামলার পুনরাবৃত্তি রোধে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

তিনি অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থনের পক্ষে শক্তি ভিন্ন দল হলেও দেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে।”

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক সভাপতি মাহফুজ খান প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড