আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানাকে পাচ্ছে না বাংলাদেশ

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৮:০০
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে পেসার নাহিদ রানাকে পাচ্ছে না বাংলাদেশ। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে চোটে পড়েন নাহিদ রানা। সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। চোটের চিকিৎসার জন্য গত মাসে অস্ট্রেলিয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর দেশে ফিরে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন এই তরুণ পেসার।

বর্তমানে বিসিবির তত্ত্বাবধানে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন নাহিদ। সম্প্রতি প্রায় দেড় মাস পর আবারও বোলিং অনুশীলনে ফিরেছেন তিনি। তবে এখনো পুরো রান-আপে নয়, সীমিত রান-আপে বোলিং করছেন। ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে তাকে আরও সময় দিতে চায় টিম ম্যানেজমেন্ট।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় নাহিদকে নিয়ে বাড়তি সতর্ক বিসিবি। একই কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজেও তার ওয়ার্কলোড বিবেচনা করে ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। মূল লক্ষ্য, ধীরে ধীরে তাকে পূর্ণ ফিটনেসে ফিরিয়ে আনা।

বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নাহিদ রানার পাশাপাশি পেসার শরিফুল ইসলামেরও খেলার সম্ভাবনা কম।

অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে টেস্ট স্কোয়াডে রাখা হচ্ছে। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে পেসার মুশফিক হাসানের।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা