আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৩:০০
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি সমস্যায় বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বন্ধ ইউনিটটি দ্রুত চালু করা না গেলে দেশে লোডশেডিংয়ের পরিমাণ বাড়তে পারে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রটির একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়। ১ হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। একটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে কেন্দ্রটি থেকে অর্ধেকেরও কম সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, কয়লা সরবরাহের সমস্যার কারণে গত ৭ আগস্ট থেকে গোড্ডা কেন্দ্রের উৎপাদন স্বাভাবিকের তুলনায় কম ছিল। সম্প্রতি কয়লা সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় কেন্দ্রটির উৎপাদন আবার বাড়তে শুরু করেছিল। দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যার পর চাহিদা অনুযায়ী প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিল কেন্দ্রটি।

৯ সেপ্টেম্বর রাতেও একপর্যায়ে আদানি থেকে জাতীয় গ্রিডে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছিল। কিন্তু মধ্যরাতের পর একটি ইউনিট বন্ধ হয়ে গেলে সরবরাহ দ্রুত কমে প্রায় ৭৩২ মেগাওয়াটে নেমে যায়।

শুক্রবার সকালেও উৎপাদনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। সকাল ৮টায় ৭৩৪ মেগাওয়াট, ৯টায় ৭৩৭ মেগাওয়াট, ১০টায় ৭২৪ মেগাওয়াট এবং ১১টায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, কেন্দ্রটির বয়লারে ত্রুটি দেখা দেওয়ায় ইউনিটটি বন্ধ হয়েছে। বয়লার স্বাভাবিক তাপমাত্রায় আসতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর ত্রুটির কারণ নির্ণয় ও মেরামতের কাজ শুরু হবে। সব মিলিয়ে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরতে কয়েক দিন সময় লাগার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ইউনিটটি বন্ধ হওয়ার আগেই দেশে বিদ্যুৎ ঘাটতি ছিল উল্লেখযোগ্য। কর্মকর্তাদের হিসাবে, বৃহস্পতিবার সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে লোডশেডিং ২ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। আদানি কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় শুক্রবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ আসছে গ্যাস, কয়লা ও তরল জ্বালানিভিত্তিক কেন্দ্রগুলো থেকে। পিডিবির গ্যাসচালিত কেন্দ্রগুলোতে প্রায় ৫ হাজার মেগাওয়াট, কয়লাভিত্তিক কেন্দ্রে সাড়ে ৪ হাজার মেগাওয়াট এবং তরল জ্বালানির কেন্দ্রগুলোতে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিপরীতে জাতীয় পর্যায়ে চাহিদা রয়েছে প্রায় ১৬ হাজার মেগাওয়াট। উৎপাদন ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াটের মধ্যে থাকায় ঘাটতি পূরণে লোডশেডিংয়ের আশ্রয় নিতে হচ্ছে।

২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। সেই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী