শ্রীলঙ্কার কাছে হার, বাংলাদেশকে গুনতে হবে জরিমানা

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৯:১৭
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওপর আর্থিক শাস্তি নেমে এলো। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দুবাইয়ে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ এক ওভার শেষ করতে পারেনি। অতিরিক্ত সময়ের হিসাব যুক্ত করার পরও দলের ওভার রেট আইসিসির নির্ধারিত সীমায় পৌঁছায়নি।

ঘটনাটি পর্যালোচনা করে এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জি এস লক্ষ্মী বাংলাদেশকে নির্ধারিত ওভার রেটের ঘাটতির জন্য দায়ী করেন। এরপর আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়। এই বিধানে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগটি মেনে নিয়েছেন। একই সঙ্গে আইসিসির দেওয়া শাস্তিও গ্রহণ করায় বিষয়টি নিয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তবে মাঠের বাইরে এই জরিমানার চেয়ে বাংলাদেশের জন্য এখন বড় চিন্তার বিষয় টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের সম্ভাবনা ধরে রাখতে হলে এই ম্যাচে জয় পাওয়ার বিকল্প নেই জ্যোতিদের সামনে।

‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান সেমিফাইনালের টিকিট পেয়েছে। ফলে বাকি একটি জায়গার লড়াইয়ে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ।

শ্রীলঙ্কার কাছে হারের ধাক্কা কাটিয়ে আমিরাতের বিপক্ষে জয়ে ফিরতে পারলেই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশ নারী দল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা