বিশ্বকাপে ইতিহাস গড়েছি, এবার লক্ষ্য ব্যালন ডি’অর: এমবাপ্পে

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৭:১৬
ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন কিলিয়ান এমবাপের জন্য নতুন কিছু নয়। তবে এবার সেই স্বপ্ন পূরণের সম্ভাবনাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দেখছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। বিশ্বকাপে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সের পর মর্যাদাপূর্ণ এই পুরস্কারের দৌড়ে নিজের অবস্থান নিয়েও আত্মবিশ্বাসী তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে দুর্দান্ত গোল-সাফল্য পেয়েছেন এমবাপে। ৪৪ ম্যাচে তার পা থেকে এসেছে ৪২ গোল। দলীয়ভাবে অবশ্য মৌসুমটি প্রত্যাশামতো কাটেনি। কোনো বড় শিরোপা ছাড়াই মৌসুম শেষ করার পর জাতীয় দলের জার্সিতে অবশ্য নিজেকে আরও উজ্জ্বলভাবে মেলে ধরেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপে। এই প্রতিযোগিতায় তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২-এ, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। যদিও ব্যক্তিগত সাফল্যের বিপরীতে দল হিসেবে ফ্রান্সের অর্জন ছিল চতুর্থ স্থান।

বিশ্বকাপের এমন পারফরম্যান্সের পর ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে অন্যতম আলোচিত নাম হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার কারণেও এই পুরস্কারের আলোচনায় নিজের নাম আসাটাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তিনি।

এমবাপের ভাষ্য, রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব হওয়ায় এখানকার খেলোয়াড়দের স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের সঙ্গে যুক্ত করা হয়। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজের পারফরম্যান্স দিয়ে ইতিহাস তৈরি করায় এবার পুরস্কারটি নিজের ঘরে তোলার সম্ভাবনাও দেখছেন তিনি। তবে শেষ সিদ্ধান্ত ভোটারদের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন ফরাসি তারকা।

নিজের পারফরম্যান্স নিয়ে এমবাপের আত্মবিশ্বাস আরও স্পষ্ট। তার মতে, তিনি নিজেকে সবসময় বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন নয়, বরং সেরা খেলোয়াড় হিসেবেই দেখেন। তবে অন্যদের মতামত ভিন্ন হতে পারে এবং সেটিকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।

ব্যালন ডি’অরে এমবাপের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান। ২০২৩ সালে পিএসজির হয়ে খেলার সময় এই অবস্থান অর্জন করেছিলেন তিনি। এবারও অবশ্য পুরস্কারটি জিততে হলে শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলতে হবে তাকে।

বুকিদের সম্ভাব্য তালিকায় এমবাপের ওপরে রয়েছেন তিন ফুটবলার। তাদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করে ক্লাবটির হয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। তার পারফরম্যান্সে বায়ার্ন ঘরোয়া ডাবলও জিতেছে। বিশ্বকাপেও কেইনের গোলসংখ্যা ছিল ছয়।

তালিকায় এরপর রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। তার পরেই অবস্থান রদ্রির। ফলে এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে এমবাপেকে বেশ কয়েকজন শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে।

আগামী ২৬ অক্টোবর জানা যাবে ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অরের বিজয়ীর নাম। তার আগ পর্যন্ত এমবাপের সামনে থাকছে নিজের পারফরম্যান্স দিয়ে ভোটারদের মন জয়ের সুযোগ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন