জয়া আহসানের নতুন লুক প্রকাশ্যে, নজর কাড়ল মুহূর্তেই!

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৩:৪৭
ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার দর্শকদের কাছেও সমান পরিচিত এই অভিনেত্রীর নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা নিয়ে তৈরি হয় আগ্রহ। এবারও ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার নতুন কিছু ছবি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে একেবারেই ভিন্ন আবহে। পোশাক ও সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের ছাপ। রাজকীয় আবহ তৈরি করা সাজে তার পরনে ছিল জামরং বা রয়্যাল পার্পেল রঙের নকশাদার ব্লাউজ, সবুজ ওড়না এবং লাল কারুকাজ করা লেহেঙ্গা। বিভিন্ন রঙের এই সমন্বয় তার সাজে এনে দিয়েছে আলাদা মাত্রা।

শুধু পোশাক নয়, অলংকার ও মেকআপেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। কপালের টিপ, সিঁথিতে টিকলি, কানে ঝুমকা, গলায় ভারী গয়না ও হাতে চুড়ির সাজ তার পুরো উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চুলের স্টাইল ও মেকআপেও রাখা হয়েছে পরিমিত ও ধ্রুপদী আবহ।

ছবিতে জয়ার হাতে দেখা গেছে আলতা ও মেহেদির নকশা। পাশাপাশি মুখের একাংশ হাত দিয়ে আড়াল করে ক্যামেরার সামনে দেওয়া তার বিশেষ ভঙ্গি ছবিগুলোতে যোগ করেছে নান্দনিকতা। এ কারণে তার নতুন ফটোশুট নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে প্রশংসা করছেন অনুরাগীরা।

সব মিলিয়ে জয়া আহসানের এবারের সাজে একদিকে যেমন বাঙালি ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে আধুনিক ফ্যাশনের ছোঁয়াও রয়েছে। আর এই দুইয়ের সমন্বয়েই নতুন লুকে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত