বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় আধুনিক সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন। মোনাজাতে সিরাজগঞ্জের এই কৃতী সন্তানের দ্রুত সুস্থতা, শারীরিক দীর্ঘায়ু এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।
এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, দপ্তর সম্পাদক এনামুল হকসহ স্থানীয় প্রবীণ ও নবীন সাংবাদিক এবং শহরের বিভিন্ন স্তরের সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এআর