‘আপনি তো আলেম মানুষ, বেশি না দুই টাকা করে খাবেন’,ঘুষের প্রস্তাব পাওয়ার কথা জানালেন আমির হামজা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ২০:০৫:৩৪
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, চাঁদাবাজির একটি নির্দিষ্ট জায়গা থেকে তাকে নিয়মিত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এক ব্যক্তি। তিনি বলেন, ওই ব্যক্তি রাতে এসে বলেছিলেন, ‘আপনি তো আলেম মানুষ, বেশি না, দুই টাকা করে খাবেন।’ কুষ্টিয়া সদরে এ ধরনের ৩৩টি জায়গা রয়েছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আমির হামজা।

ঘুষের প্রস্তাবের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, হিসাব অনুযায়ী, ওই জায়গা থেকে বছরে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকা আয় হতে পারে। কুষ্টিয়া সদরে এমন ৩৩টি জায়গায় চাঁদাবাজি চলে বলে তার দাবি। তবে এসব অর্থের হিসাব ও অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তিনি বক্তব্যে তুলে ধরেননি।

দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে সৎ ও দুর্নীতিমুক্ত ব্যক্তিদের নিয়োগের ওপর গুরুত্ব দেন আমির হামজা।

তিনি বলেন, বাংলাদেশকে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দায়িত্বশীল পদগুলোতে দুর্নীতিমুক্ত মানুষ নিশ্চিত করতে হবে। দায়িত্বে থাকা ব্যক্তিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমুদ্রের মৎস্যসম্পদ আহরণ ও ট্রলারের নিবন্ধন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মাছ ধরার কাজে প্রায় ৩০ হাজার ট্রলার সমুদ্রে চলাচল করলেও নিবন্ধিত ট্রলারের সংখ্যা মাত্র ৮ হাজার। বাকি ২২ হাজার ট্রলার নিবন্ধনের বাইরে রয়েছে। এর ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দুর্নীতিকে এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন আমির হামজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, আইআইইআরের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম এবং বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​​​​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি