শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীলের নির্দেশ দিচ্ছেন: রিজভী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৩:৪৪:৩৪
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নির্দেশ দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরে রাখতে হবে, যাতে কোনোভাবেই ধৈর্যের বাঁধ ভেঙে না যায়।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভীর অভিযোগ, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থানরত ব্যক্তিরা ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে নাশকতা চালানোর নির্দেশ দিচ্ছেন। দেশে কিছু তরুণকে ব্যবহার করে বোমাবাজি ও সহিংস কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, একসময় মওলানা ভাসানীকে ভারতের চর আখ্যা দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। অথচ বর্তমানে তাদের বিরুদ্ধেই ভারত থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানোর অভিযোগ উঠছে। পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলার ঘটনাও এর অংশ বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলটি ১৭ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রাম চালিয়েছে। পরে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা ও শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের পথ তৈরি হয় এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে ব্যাংকের অর্থ লুটপাট ও পূর্বাচলে প্লট দখলের মতো কর্মকাণ্ডে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তবে বিদেশ থেকে উসকানি কিংবা সহিংসতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরে রিজভী বলেন, কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন এই নেতা। ব্রিটিশ ভারত, আসাম ও শ্রীলঙ্কায় বিভিন্ন আন্দোলনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

রিজভী বলেন, ১৯৫৭ সালেই মওলানা ভাসানী পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। একপর্যায়ে পাকিস্তানকে বিদায় জানানোর বার্তা দিয়ে তিনি ঐতিহাসিক ‘ওয়ালাইকুম আসসালাম’ বক্তব্য দেন।​

​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ