মাহমুদা মিতুকে প্রাণনাশের হুমকি দিলেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৬ ১৭:৪৮:১৪
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পরিচয় ব্যবহার করে গত সাত দিন ধরে তাকে ফোনকল ও হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন মাহমুদা মিতু। একই সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। সেখানে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে পাঠানো বার্তা রয়েছে বলে দাবি করেছেন এই সংসদ সদস্য।

এদিকে, সংসদে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণও তুলে ধরেছেন মিতু। তার ভাষ্য, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা সংসদে আন্দোলনের নেতাদের অসম্মানজনকভাবে সম্বোধন করা হলে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন।

বিশেষ করে জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদকে উদ্দেশ করে সংসদে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলার ঘটনায় প্রতিবাদ জানানোর কথা উল্লেখ করেন তিনি। মিতুর দাবি, রাজনৈতিক মতবিরোধ থাকলেও সংসদে কাউকে অপমান করে কথা বলার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়।

নিজের রাজনৈতিক পথচলার ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, পরিবারের সদস্যদের নিরাপত্তা অনিশ্চিত থাকার পরও অনেকে সাহস নিয়ে রাজনীতি করছেন। অথচ যারা রাজনৈতিক সমঝোতার মধ্যে চলেন, তাদের পক্ষে এই বাস্তবতা উপলব্ধি করা কঠিন।

মাহমুদা মিতু আরও জানান, এর আগেও তিনি হত্যার হুমকি পেয়েছেন। তবে এবার টানা সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি পাওয়ায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি। বিষয়টি প্রকাশ্যে আনার পরও যেন গুরুত্বহীন করে দেখা না হয়, সে আশঙ্কাও প্রকাশ করেছেন এই সংসদ সদস্য।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই ভারতের আলোচিত এক গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তার নাম জড়িয়েছে। হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত এই গ্যাংস্টারের অপরাধী নেটওয়ার্কে কয়েক শ সশস্ত্র সদস্য যুক্ত থাকার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বিশ্বসেরা ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সদ্য. ১৪৭টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে: বিজিএমইএ সভাপতি সদ্য. বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা সদ্য. শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী সদ্য. শ্রমিক সেজে গাজীপুরে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক সদ্য. আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে পোশাক কারখানায় ডিবির অভিযান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল