স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৩:১৫
ছবি: সংগৃহীত

সরকার পরিচালনার পাশাপাশি দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাশেদ খানের ফেসবুক পোস্টে বলা হয়েছে, সরকারে আসার পর দলীয় কার্যক্রমে যাতে কোনো ধরনের শৈথিল্য না আসে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বিএনপি। দলীয় কর্মকাণ্ড আরও জোরালো করার উদ্যোগের অংশ হিসেবেই স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এটি হবে সাম্প্রতিক সময়ে বিএনপির স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক। বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। তারা হলেন- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ।

বৈঠকে দেশের রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা এবং জুলাই সনদ নিয়ে কথিত অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলন নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং সরকারের কূটনৈতিক কৌশল নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাচ্ছেন না।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত এবারের সম্মেলনের আয়োজক ও ২০২৬ সালের ব্রিকস চেয়ারম্যান। সম্মেলনে সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশ নেওয়ার কথা রয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠেয় সম্মেলনে ব্রিকসের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ওই সম্মেলনে অংশ নিচ্ছেন না।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ