অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১২:৩৯
ছবি: সংগৃহীত

অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন সায়মা ওয়াজেদ। দীর্ঘদিন ধরে বেতনবিহীন ছুটিতে থাকা সায়মা ওয়াজেদ বুধবার ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, বিভিন্ন অভিযোগের তদন্ত চলার মধ্যেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরের বছরের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

তবে বাংলাদেশে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হলে সেই তদন্তের আওতায় আসে সায়মা ওয়াজেদের বিষয়টিও। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাইয়ে তাকে বেতন ছাড়া ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরের ব্যয় সংক্রান্ত আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার সনদে ভুল তথ্য এবং বাংলাদেশে অবৈধভাবে জমি বা প্লট নেওয়ার অভিযোগের তদন্ত করছিল সংস্থাটি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ। তার আইনজীবীদের মাধ্যমে তিনি জানিয়েছেন, চীন সফরের ৯০১ ডলারের হিসাব সংক্রান্ত জটিলতা তার কোনো অনিয়মের কারণে হয়নি; এটি একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে হয়েছে। একই সঙ্গে তার ডক্টরেট ডিগ্রিটি সম্মানসূচক- এ তথ্য ডব্লিউএইচওর মহাপরিচালককে আগেই জানানো হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

পদত্যাগপত্রে ডব্লিউএইচওর নেতৃত্বের প্রতি আস্থাহীনতার কথাও উল্লেখ করেছেন সায়মা ওয়াজেদ। তার অভিযোগ, দায়িত্ব পালনে তাকে কার্যকরভাবে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় এক বছর বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

এদিকে, সংস্থাটির সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর প্রক্রিয়াও এগিয়ে চলছিল। এর মধ্যেই তিনি নিজেই পদত্যাগ করলেন।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের শূন্য পদে আগামী ১২ অক্টোবর নতুন প্রার্থীদের মনোনয়ন ঘোষণার সম্ভাবনা রয়েছে। যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনে ভোট হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো