জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৩:০০
ছবি: সংগৃহীত

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি সংস্থাটির চেয়ারম্যান পদে যোগ দেন।

এর আগে গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অবৈতনিক এ নিয়োগ কার্যকর হবে দায়িত্ব গ্রহণের দিন থেকে দুই বছরের জন্য।

তবে নির্ধারিত সময়ের আগেই সরকার চাইলে এ নিয়োগ বাতিল করতে পারবে। পাশাপাশি আফরোজা আব্বাসও চাইলে যেকোনো সময় পদ থেকে সরে দাঁড়াতে পারবেন।

আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। তিনি বিএনপির রাজনীতিক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ মির্জা আব্বাসের স্ত্রী।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা দেশের নারীদের ক্ষমতায়ন, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো