বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।
দলীয় সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে সভাস্থলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল করতে সাংগঠনিকভাবেও প্রস্তুতি নেওয়া হয়েছে।
আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও দলীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবেন।
এর আগে গত ৩০ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সদ্য সংবাদ/এসকে