ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শুধু শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ১৭:৪৮:৫৬
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসাছাত্ররা গান-বাজনা বন্ধের দাবি জানায়নি। পরদিন পরীক্ষা থাকায় তারা শুধু অনুষ্ঠানের শব্দ কমানোর অনুরোধ জানিয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

পাটওয়ারী জানান, বৈঠকে মাদ্রাসা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ১৮ আগস্ট রাতে পুলিশ লাইনসে ঘটে যাওয়া ঘটনার সময় পুলিশের মারধরে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অভিযোগ ও ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে সমালোচনা করেন।

হাসনাতের ওই বক্তব্যের পর ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসাছাত্রদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে শুক্রবার মধ্যরাতে শহরে বিক্ষোভ করেন তারা। একই সময় শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত রাজনৈতিক সমন্বয় সভাস্থলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকেই শিল্পকলা একাডেমিতে কোনো ধরনের সভা বা অনুষ্ঠান না করার কথা জানানো হয়।

বিষয়টি সমাধানে শনিবার বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের পাশাপাশি মাদ্রাসার অধ্যক্ষ, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, সেদিন তারা অনুষ্ঠান বন্ধ করতে যায়নি। পরদিন পরীক্ষা থাকায় শব্দ কমানোর অনুরোধ করেছিল। কিন্তু পরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর শিক্ষার্থীদের মারধরের বিষয়টি নিয়ে পুলিশ দুঃখ প্রকাশ করলেও আহত শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে এখনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে গণমাধ্যমে ঘটনাটিকে ‘গান-বাজনা বন্ধ করে দেওয়া’ হিসেবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, ঘটনার মূল বিষয়টি বিবেচনায় না নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন।

পাটওয়ারী বলেন, ঘটনাটি সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল আহত মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়ানো। কিন্তু তিনি তা করেননি বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি