একসঙ্গে যুবদলের ১৮ নেতার পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ০২:১০:০০
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনের পর আবারও দেখা দিয়েছে অভ্যন্তরীণ বিরোধ। সর্বশেষ ঘোষিত ৩১ সদস্যের কমিটি থেকে ১৮ নেতা পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, আগের কমিটি বাতিলের পর নতুন কমিটি গঠন করা হলেও বিতর্কিত ব্যক্তিদের পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের পদ দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।

শনিবার (২৯ আগস্ট) চন্দ্রগঞ্জ থানা যুবদলের সংশ্লিষ্ট নেতাদের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন ওই নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে রফিক উল্যাকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান মাসুদকে সদস্য সচিব করা হয়েছে। ৩১ সদস্যের ওই কমিটিতে আবদুর রশিদসহ ১২ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, যুগ্ম আহ্বায়ক এম আবদুল খালেক এবং সদস্য সচিব আবদুল মুকিত সোহেল কমিটিটির অনুমোদন দেন।

তবে কমিটি প্রকাশের পর থেকেই এর বিভিন্ন পদে থাকা নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে আবদুর রশিদ, মো. জাহাঙ্গীর, এমরান হোসেন, রাজু হোসেন, খুরশিদ আলম, দিদারুল আলম ও আজিম উদ্দিন বাবলুসহ ১৮ জন পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগকারী নেতাদের ভাষ্য, নতুন কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন পদ দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের কর্মী ও অন্য বিতর্কিত ব্যক্তিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেন।

এ নিয়ে কুশাখালী ইউনিয়নে যুবদলের কমিটি ঘিরে বিরোধ এবারই প্রথম নয়। এর আগে গত ২৬ জুলাই একই ইউনিয়নে ৩১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে আবদুর রশিদকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান মাসুদকে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার পর অর্থের বিনিময়ে প্রবাসীদের দিয়ে পদ নেওয়ার অভিযোগ ওঠে। প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগেও জাহাঙ্গীর আলম ও হারুনুর রশিদসহ ১৬ নেতা পদত্যাগ করেন।

পরে কমিটি গঠন নিয়ে নানা অভিযোগ ও বিরোধের পরিপ্রেক্ষিতে ২৮ জুলাই কেন্দ্রীয় যুবদল ওই কমিটি বিলুপ্ত করে দেয়।

আগের কমিটিতে পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক রফিক উল্যা সে সময় অভিযোগ করেছিলেন, তাকে আহ্বায়ক করার আশ্বাস দিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের কয়েকজন নেতা তার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছেন। অভিযোগের কারণে তিনি পদত্যাগ করেছিলেন। পরে নতুন কমিটিতে তাকেই আহ্বায়ক করা হয়েছে।

স্থানীয় যুবদলকর্মী ফারুক হোসেন ও ইমন বলেন, কুশাখালী ইউনিয়নে সংগঠনের কমিটি নিয়ে বারবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের দাবি, কমিটি গঠন ও বাতিলের ধারাবাহিকতায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

তবে অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেছেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা। তিনি বলেন, যারা নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে আলোচনা করা হবে। তার দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে তৈরি হওয়া বিরোধের প্রভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি