‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৪:৫৭
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালু করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারত আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে আন্তদেশীয় এসব ট্রেন চালুর বিষয়টি যাচাই করে দেখবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রেল ভবনে তিন দিনব্যাপী ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিংয়ের (আইজিআরএম) ৩৮তম বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক।

বৈঠকে মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে আবারও পরিচালনার বিষয়ে ভারতীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে আলোচনা হয়েছে। তবে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা তিনটি আন্তদেশীয় ট্রেনের কোনোটি বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্তে বন্ধ হয়নি বলে জানান জিয়াউল হক। তাঁর ভাষ্য, ভারতীয় কর্তৃপক্ষই ট্রেনগুলোর চলাচল বন্ধ করেছে। তাই পুনরায় চালুর জন্য ভারতের আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর বাংলাদেশ বিষয়টি পর্যালোচনা করবে।

মৈত্রী এক্সপ্রেস পরিচালনা বাবদ বাংলাদেশের কাছে ভারতের প্রায় ৩৫০ কোটি টাকা পাওনা রয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এর মধ্যে ৫০ কোটি টাকা পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দর-কষাকষি চলছে।

নতুন রুটে মৈত্রী এক্সপ্রেস চালু করতে কয়েকটি কারিগরি বিষয়ও যাচাই করতে হবে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেন ঘোরানোর ব্যবস্থা, ইমিগ্রেশন সুবিধা এবং কমলাপুর রেলস্টেশনের সক্ষমতা। তাঁর মতে, কমলাপুরে বর্তমানে দেশীয় ট্রেন পরিচালনাতেই চাপ রয়েছে। ফলে আন্তদেশীয় ট্রেন চালানোর জন্য পর্যাপ্ত সময় ও জায়গা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়।

বন্ধন ও মিতালী এক্সপ্রেস নিয়ে এবারের বৈঠকে কোনো পক্ষেরই নির্দিষ্ট এজেন্ডা ছিল না বলে জানান জিয়াউল হক। তবে আগের বৈঠকগুলোতে ট্রেন দুটির বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অবস্থান স্পষ্ট ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব দিলে সেটি সরকারের কাছে উপস্থাপন করা হবে।

আখাউড়া-আগরতলা রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জিয়াউল হক জানান, আগের বৈঠকে ওই রুটে ট্রেন চালুর সম্ভাব্য যাত্রী চাহিদার তথ্য ও প্রয়োজনীয় সহায়ক নথি দেওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবারের বৈঠক পর্যন্ত ভারতীয় পক্ষ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি বৈঠকে তাদের আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

তিনটি আন্তদেশীয় ট্রেন চালুর ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক আস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ কি না এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, বাংলাদেশ ও ভারতের রেলওয়ের সম্পর্ক কখনো খারাপ ছিল না, এখনো ভালো রয়েছে। এবারের বৈঠকে উভয় পক্ষের মনোভাব ইতিবাচক ছিল। গত বছর ভারতীয় পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হলেও এবারের বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এবারের বৈঠকে পণ্যবাহী ট্রেন পরিচালনার ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের উপায় খুঁজে বের করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ে পর্যায়ে সমাধান করা সম্ভব এমন বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।

জিয়াউল হক বলেন, যেসব বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন, সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট পর্যায়ে উপস্থাপন করা হবে।

বৈঠক শেষে ভারতীয় প্রতিনিধিদলের পক্ষ থেকেও আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পুনরায় চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দুই দেশের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও জানানো হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান