ট্রাফিক আইন ভাঙায় বিমানমন্ত্রীর গাড়িতে মামলা ও জরিমানা

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৫:২১
ছবি: সংগৃহীত

ঢাকার ব্যস্ত সড়কে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে চলার অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির চালকের বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের একাধিক কর্মকর্তার কাছ থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫ নম্বরের একটি রেঞ্জ রোভার গাড়ি সার্কিট হাউজ রোডের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। গাড়িটিতে মন্ত্রীর পতাকা থাকায় সেটি থামিয়ে দেন দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা।

পরে গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোসহ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, গাড়িটি যখন নিয়ম ভেঙে বিপরীত দিক দিয়ে যাচ্ছিল, তখন কাছের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ির ক্ষেত্রেও ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তাদের মতে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আইন সবার জন্য সমানভাবে কার্যকর হওয়া প্রয়োজন।

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানার ঘটনাটি বৃহস্পতিবার সচিবালয়সহ প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে একজন মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়াকে ব্যতিক্রমী ঘটনা হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর সড়কে যানজট বা দ্রুত গন্তব্যে পৌঁছানোর কারণ দেখিয়ে কোনো গাড়ির উল্টো পথে চলার সুযোগ নেই। এ ধরনের আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিতভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ