নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ০২:১৪:৪৬
ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলার প্রশাসনিক কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন সরকারি কার্যক্রম তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই গেজেটে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের নাম এবং সংশ্লিষ্ট জেলার তালিকা উল্লেখ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা নির্ধারিত জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে তাদের।

এ ছাড়া জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের বিষয়েও নজর রাখবেন দায়িত্বপ্রাপ্তরা। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য হ্রাস, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনাও তাদের দায়িত্বের মধ্যে রাখা হয়েছে।

গেজেটের তথ্য অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আব্দুল আউয়াল মিন্টুকে লক্ষ্মীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জ এবং আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার জেলার দায়িত্ব পেয়েছেন।

চট্টগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। এম রশিদুজ্জামান মিল্লাত দেখবেন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা। আসাদুল হাবিব দুলুর দায়িত্ব ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং মো. আসাদুজ্জামানের দায়িত্ব খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। ফেনী ও নোয়াখালীর দায়িত্ব পেয়েছেন জাকারিয়া তাহের।

এ ছাড়া সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, সাচিং প্রুকে কক্সবাজার, মো. শরীফুল আলমকে টাঙ্গাইল ও নরসিংদী এবং শামা ওবায়েদ ইসলামকে মাদারীপুর ও শরীয়তপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। অনিন্দ্য ইসলাম অমিত দেখবেন মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ; আব্দুল বারী পেয়েছেন বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ।

ঢাকা জেলার দায়িত্ব পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দায়িত্ব খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি। হাবিবুর রশিদকে গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং মো. রাজীব আহসানকে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

মীর শাহে আলমকে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম; ফারজানা শারমিনকে সিরাজগঞ্জ ও পাবনা; শেখ ফরিদুল ইসলামকে যশোর, মাগুরা ও নড়াইল এবং ইয়াসের খান চৌধুরীকে জামালপুর ও কিশোরগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। আহমেদ সোহেল মঞ্জুর দায়িত্ব পেয়েছেন বরিশাল, ভোলা ও ঝালকাঠি।

অন্যদিকে মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট ও নওগাঁ, আলহাজ্ব মো. জি কে গউস সিলেট ও সুনামগঞ্জ এবং মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জের দায়িত্ব পেয়েছেন। এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্ব।

সরকারি গেজেটে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সরকারি সভা ও সমন্বয়মূলক বৈঠকে অংশ নিতে পারবেন। এসব সভায় জেলার সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি কর্মসূচির বাস্তবায়ন নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে তাদের।

সরকারের এই নতুন ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে মাঠ প্রশাসনের যোগাযোগ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গতি আনার লক্ষ্যও রয়েছে এ উদ্যোগে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ