দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ০০:১৪:০০
সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সফর শেষে ৩১ আগস্ট রাজধানীতে ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির এ সফরের বিষয়টি সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে পাঠানো সরকারি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এতে সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের চলাচল, থাকার ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ে এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরও নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

গত ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর এটিই হবে তার প্রথম কোনো জেলা সফর।

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরকালে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও একাধিক কর্মসূচি থাকার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে জানানো হবে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান