বিমানবন্দরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ ২০:০১:৩৫
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে বিক্রি করা সিঙ্গারায় দুর্গন্ধ পাওয়ার অভিযোগের পর অভিযান চালিয়ে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার (২২ আগস্ট) বিমানবন্দরের দুই ব্যাংক কর্মকর্তা সিঙ্গারা কিনে দুর্গন্ধ পাওয়ার অভিযোগ করেন। বিষয়টি জানার পর স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করে।

অভিযানে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য দোকান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে জব্দ করা মেয়াদোত্তীর্ণ খাবার স্যানিটারি ইন্সপেক্টরের মাধ্যমে ধ্বংস করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও খাদ্যমান ও যাত্রীসেবার বিষয়ে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরে কোনো বৈধ সেবা পেতে হয়রানি, অনিয়ম কিংবা যাত্রী অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে দোতলার ১ নম্বর গেটের পাশে অবস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

হোয়াটসঅ্যাপ বার্তা বা ফোনের মাধ্যমে অভিযোগ জানানো যাবে ০১৩০৪০৫০৬০৩ নম্বরে। পাশাপাশি তথ্য বা মতামত জানাতে বিমানবন্দরের হটলাইন ১৩৬০০ নম্বরে যোগাযোগ করা যাবে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ