অটোরিকশার দৌরাত্ম্য ঠেকাতে গুলশানে নাগরিক অবস্থান কর্মসূচি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ ০১:৪৪:২৯
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-বনানী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বর চত্বরে আয়োজিত কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল বন্ধসহ সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া বাসিন্দাদের অভিযোগ, নির্ধারিত রুটের বাইরে চলাচল, বিপরীত দিক দিয়ে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্যের কারণে গুলশান ও বনানীর সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তাদের দাবি, এসব অনিয়মের কারণে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদেরও ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।

অবস্থান কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বৈধ লাইসেন্স ও নিবন্ধন ছাড়া কোনো অটোরিকশা চলাচল করতে না দেওয়া, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ এবং নিয়মিত ট্রাফিক তদারকি জোরদার করা।

এ ছাড়া অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। তাদের বক্তব্য, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলে আইন মেনে চলা নাগরিকরা সেই উদ্যোগকে সমর্থন করবেন।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান