জ্বালানি সংকটে দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত ইরানের

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৯:৪৪:১০
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) থেকে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এলাকাভেদে প্রতি দুই দিনে প্রায় দুই ঘণ্টা অথবা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাহদাদ। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

মোহাম্মদ আল্লাহদাদ বলেন, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতির কারণে রোববার থেকে বিদ্যুৎ বিতরণে বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ খাত।

তিনি জানান, এলাকাভেদে প্রতি দুই দিনে অন্তত একবার প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। কোনো কোনো এলাকায় প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।

বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানির ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতেও একই ধরনের পদক্ষেপ নিতে হয়েছে ইরানকে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি। অপর্যাপ্ত বিনিয়োগ এবং কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের পুরোনো বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থাও চাপে রয়েছে।

বারবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় দেশটির সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। তীব্র আবহাওয়া ও জ্বালানি সংকটের সময় পরিস্থিতি সামাল দিতে সরকারি কার্যালয় বন্ধ রাখা এবং বিভিন্ন সেবা কার্যক্রম সীমিত করতেও বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী