প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৮:২২:২২
ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে মাত্র এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১১ হাজার ৮১৯ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৭৯৩ জনের বিরুদ্ধে আবাসন বা আকামা আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩০৭ জন এবং শ্রম আইন অমান্যের অভিযোগে আরও ২ হাজার ৭১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক প্রবাসীদের মধ্যে ৯ হাজার ৯৯২ জনকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অন্যদিকে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জনকে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

এ ছাড়া আরও ৪ হাজার ৯১ জনের সৌদি আরব ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে। আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনি কার্যক্রম চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।

এদিকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেও অনেকে আটক হয়েছেন। এক সপ্তাহের অভিযানে এমন ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের ৬১ শতাংশ ইথিওপিয়ার, ৩৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে সৌদি আরব থেকে অবৈধ পথে বের হওয়ার চেষ্টা করার অভিযোগে আরও ৩২ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আবাসন, সীমান্ত ও শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির