ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ ফের খুলছে ইরাক

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৫:৫৮
ছবি: সংগৃহীত

ড্রোন হামলার ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ইরানের সঙ্গে তিনটি সীমান্তপথ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইরাক। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) মাইসান প্রদেশের আল-শিব এবং বসরা প্রদেশের শালামচেহ সীমান্তপথ দিয়ে যাত্রী চলাচল পুনরায় শুরু হবে। তবে এসব সীমান্ত দিয়ে বাণিজ্যিক পণ্য পরিবহন চালু হতে আরও কয়েক দিন সময় লাগবে। চলতি সপ্তাহের শেষের দিকে বাণিজ্যিক কার্যক্রম শুরুর কথা রয়েছে।

এদিকে দিয়ালা প্রদেশের মানদালি সীমান্তপথ দিয়ে আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বাণিজ্যিক পণ্য পরিবহন পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ইরাকের ভূখণ্ডে ড্রোন উৎক্ষেপণের স্থান শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে শনিবার ইরান সীমান্তের এই তিনটি গুরুত্বপূর্ণ সীমান্তপথ সাময়িকভাবে বন্ধ করে দেয় দেশটির সরকার।

সীমান্তপথগুলো বন্ধ থাকায় যাত্রী ও পণ্য পরিবহনে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে সীমান্তপথগুলো আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরাক সরকার।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ