ইরানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা ইরাকের

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৬:১০
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরাক। শনিবার (১২ সেপ্টেম্বর) দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রগুলোর ভাষ্য, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্তটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইরাকি কর্তৃপক্ষ।

সৌদি ভূখণ্ডে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইরাকে বড় ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে শুক্রবার সৌদি আরবের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা ড্রোন দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালানো হয়েছে। হামলার পর পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সৌদির পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটি হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বিশেষ ভূমিকা রাখে। ফলে পাইপলাইনটির কার্যক্রম ব্যাহত হওয়ায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক তৎপরতা কার্যকর অগ্রগতি না পাওয়ার মধ্যেই সীমান্ত বন্ধ ও তেল সরবরাহ অবকাঠামোয় হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান