বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে নিলো হুথিরা

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৫:১৫
ছবি: সংগৃহীত

লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ ময়উন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। দ্বীপটির অবস্থান প্রণালির মাঝামাঝি হওয়ায় এ ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী ময়উন দ্বীপ থেকে সরে যাওয়ার পর সেখানে হুথিদের সশস্ত্র সদস্যদের বহনকারী কয়েকটি নৌযান পৌঁছায়। এরপর দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় তারা।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হুথি যোদ্ধাদের বাব আল-মান্দেবের উপকূলীয় এলাকায় অবস্থান করতে দেখা গেছে। তাদের সামরিক যান নিয়েও ওই এলাকায় চলাচল করতে দেখা যায়।

ময়উন দ্বীপটি পেরিম নামেও পরিচিত। বাব আল-মান্দেবের মাঝখানে অবস্থান হওয়ায় লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচলের ক্ষেত্রে দ্বীপটির কৌশলগত গুরুত্ব অনেক। প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে সুয়েজ খালের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যপথের অংশ হিসেবেও এটি ব্যবহৃত হয়।

বিশ্বের জ্বালানি বাণিজ্যেও বাব আল-মান্দেবের ভূমিকা গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চল থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পরিবহনের একটি উল্লেখযোগ্য অংশ এই জলপথ দিয়ে হয়ে থাকে।

এদিকে গত সপ্তাহে বাব আল-মান্দেব এলাকায় সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ শুরু হওয়ার পর হতাহতের ঘটনা ঘটেছে। সংঘাতের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে হুথিরা ময়উন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে থাকলে এই জলপথ ব্যবহারকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি, ফ্রান্স ২৪

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা