নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১১:৪৯
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরের প্রতিনিধিদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা-১৭ আসনের আওতাধীন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতা করতেই এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনের মধ্যে রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। এরপর নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততার অংশ হিসেবে এই অনুদান প্রদান করা হলো।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন