মোদির অনুষ্ঠানে ভুয়া PMO কর্মকর্তা বন্দুকসহ আটক

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৩:০০
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাইয়ের একটি অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে ভুয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পরিচয়পত্র নিয়ে সেখানে প্রবেশের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। তাদের একজনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) মোদির অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ জানায়, অনুষ্ঠানস্থলে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা দেহরক্ষীকেও হেফাজতে নেওয়া হয়।

পুলিশের দাবি, ওই দেহরক্ষীর কাছ থেকেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম ২৪ বছর বয়সী রোহান পারেখ। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে পরিচয় যাচাই করতে গিয়ে তার কাছে থাকা পিএমওর পরিচয়পত্রটি ভুয়া বলে শনাক্ত হয়।

ঘটনার পরপরই অনুষ্ঠানস্থলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। কারণ, ওই সময় প্রধানমন্ত্রী মোদির সেখানে পৌঁছানোর কথা ছিল। পুলিশ আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে, ভুয়া পরিচয়পত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কেন অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেছিলেন।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব নিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আটক দুজনের মোবাইল ফোন, পরিচয়সংক্রান্ত নথি ও অন্যান্য সামগ্রী পরীক্ষা করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্লোবাল ফিনটেক ফেস্ট (জিএফএফ) ২০২৬ উদ্বোধনের কথা রয়েছে। বিশ্বের অন্যতম বড় ও প্রভাবশালী বার্ষিক ফিনটেক সম্মেলন হিসেবে পরিচিত এই আয়োজন চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী