পটুয়াখালীর কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মো. বশার খান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার একটি দল চুঙ্গাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো: বশার খানের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো: বশার খান চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের মৃত কালু খানের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সদ্য সংবাদ/এসকে