পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক

প
পর্তুগাল প্রতিনিধি
১৭ নভেম্বর, ২০২৬ ২১:১৩:৪৮
ছবি: সদ্য সংবাদ

পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল’-এর অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। সাধারণ সম্পাদক রাবেল আহমেদ, স্থায়ী কমিটির সদস্য কাওসার আহমেদ ও আল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক বিশ্বনাথ প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান এস এম গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগালের বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রায় ১৫ জন নেতা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য আবদুল হাসিব। পরে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন স্থায়ী কমিটির সদস্য মাসুম আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মো. ইয়াহিয়া, শামীম আহমেদ রাসেল, শরিফ আহমেদ রাজু, আবুল বশর, জালাল আহমেদ, আবদুল মনাফ মনাই, মালেক আহমদ, লিটন মিয়া ও ফিরুজ আল মামুন। কার্যকরী কমিটির নেতাদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি রাসেল আহমদ, মোক্তার আলী, আবদুল লতিফ নাঈম ও মো. মাসুদ আহমদ; সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ আহমেদ এবং দপ্তর সম্পাদক আবদুল হাবিব জনি।

বক্তারা সংগঠনটির এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে বিশ্বনাথবাসীর পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা, অতিথিদের বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়ের পর আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে পর্তুগালের স্থানীয় শিল্পীদের সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ