এক লাইনের স্ট্যাটাস দিয়েই ভাইরাল সালমান মুক্তাদির

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৫:৪০
ছবি: সংগৃহীত

স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফের নিজের অনুভূতি জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। তবে এবারও বিস্তারিত কোনো বক্তব্য দেননি তিনি। মাত্র এক বাক্যের একটি ফেসবুক পোস্টকে ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সালমান লেখেন, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না।’ সংক্ষিপ্ত এই বার্তার পর তার অনুসারীদের মধ্যে পোস্টটির তাৎপর্য নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

পোস্টটির মন্তব্যের ঘরে কেউ সালমানকে সাহস দিয়েছেন, কেউ পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিয়েছেন। আবার কয়েকজন মন্তব্য করেছেন রসিকতা করে। একজন লিখেছেন, ‘ভালোর দাম নাই ভাই, তুমি খারাপই থাকো।’ অন্য একজন তাকে উদ্দেশ করে লেখেন, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’

https://www.soddosongbad.com/storage/uploads/14-29-09-2026-03-55-16.png

কিছু মন্তব্যে সম্ভাব্য সমঝোতার বিষয়টিও উঠে এসেছে। একজন জানতে চেয়েছেন, কেউ কি তার সঙ্গে সমঝোতার জন্য যোগাযোগ করেছে কি না। আবার আরেকজনের মন্তব্য ছিল, ভালো মানুষ হওয়ার চেয়ে সত্যবাদী থাকা বেশি গুরুত্বপূর্ণ।

সালমানের পাশে থাকার বার্তাও দিয়েছেন অনেক অনুসারী। কেউ কঠিন সময়ের পর পরিস্থিতি বদলের আশাবাদ ব্যক্ত করেছেন, আবার কেউ বিপদকে ভবিষ্যৎ সাফল্যের সিঁড়ি হিসেবে দেখার কথা বলেছেন।

তবে পোস্টের ‘ভালো হওয়া’ প্রসঙ্গ নিয়ে মজাও করেছেন অনেকে। কেউ তাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন, আবার কেউ তার পুরোনো ‘চরিত্র’ ফের কবে দেখা যাবে এমন প্রশ্ন করেছেন। একজন আবার মজা করে তাকে মেয়র পদে নির্বাচনের পরামর্শও দিয়েছেন।

এদিকে, কেউ কেউ সালমানের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে নতুন কোনো ঘটনার ইঙ্গিত খোঁজার চেষ্টা করেছেন। ফলে এক লাইনের পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও জল্পনা দেখা দিয়েছে।

এর আগে রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটির তদন্তে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫