ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর, নেপথ্যে কী?

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২৩:৫৬:০৩
সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ইতোমধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিষয়টি জানান এই শিল্পী।

ফেসবুক ব্যবহারে অনীহার কারণ হিসেবে প্ল্যাটফর্মটির বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন আসিফ আকবর। তার মতে, সময়ের সঙ্গে ফেসবুকের মূল চরিত্রে পরিবর্তন এসেছে। নানা ধরনের কনটেন্টের ভিড়ে কোন তথ্য সত্য আর কোনটি গুজব, তা যাচাই করাও কঠিন হয়ে পড়েছে।

আসিফ আকবর বলেন, একসময় ফেসবুক মূলত মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে ধর্মীয় প্রচার, অনলাইন কেনাকাটাসহ নানা ধরনের কার্যক্রম যুক্ত হয়েছে। ফলে প্ল্যাটফর্মটির আগের সেই সামাজিক যোগাযোগের বৈশিষ্ট্য অনেকটাই পরিবর্তিত হয়েছে বলে মনে করেন তিনি।

ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তার ভাষ্য, বিভিন্ন সময় তার নামে এমন বক্তব্য বা তথ্য প্রচার করা হয়, যা তিনি আদৌ বলেননি। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান পরিষ্কার করতে হয়।

আসিফ বলেন, কোনো তথ্য প্রকাশের আগে সেটি যাচাই করা জরুরি। কিন্তু যাচাই-বাছাইয়ের ঘাটতি থাকলে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। বিষয়টিকে তিনি দায়িত্বশীলতার সঙ্গে দেখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

ফেসবুক থেকে দূরে সরে গেলেও সংগীতাঙ্গনে ব্যস্ততা কমেনি আসিফ আকবরের। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প