আইসিইউ থেকে ফিরেছেন মেঘলা মুক্তা, এখন কেমন আছেন?

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ০০:০৬:০০
সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁর অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতেও রাখতে হয়।

দীর্ঘ চিকিৎসা ও শারীরিক ধকল শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন এই অভিনেত্রী।

হাসপাতাল থেকে ফিরলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।

বরং দুর্ঘটনার পর শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করছেন মেঘলা।

নিজের বর্তমান পরিস্থিতি ও একাকিত্বের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

রোববার (২২ আগস্ট) দেওয়া ওই পোস্টে মেঘলা মুক্তা লেখেন, ‘হসপিটাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছি, এই জার্নিটা আসলে অনেকটাই আমার একার। কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং- কিছুই যেন নেই।

শুধু আমি, আমার রুম, টিভি, ফোন, আর মাঝে মাঝে পড়ার চেষ্টা।’

এরপর আয়নায় নিজের মুখ দেখার অনুভূতিও তুলে ধরেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আয়নায় নিজেকে দেখে শুধু একটা কথাই মনে হয়- আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব।’

দুর্ঘটনার পর মুখে সেলাই ও দাগ নিয়ে অনেকে তাকে কিছু না লেখার পরামর্শ দিয়েছেন বলেও জানান মেঘলা। তবে মানুষের কথায় নিজের বাস্তবতা আড়াল করতে নারাজ তিনি।

মেঘলা লেখেন, ‘অনেকে বলেছে, মুখের সেলাই, দাগ এসব কিছু লিখতে নেই। কিন্তু আমি কোনোদিন মানুষের কথায় নিজের গল্প লুকাইনি। যা সত্যি, তা সত্যিই।’

সবশেষে নিজের লড়াইয়ের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘তাই আজ রাতের নীরবতায় শুধু এটুকু লিখে রাখলাম- আমি লড়ছি। এবং আমি ফিরব।’

এর আগে গত ২৭ জুলাই ভাঙা মুঠোফোনের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন মেঘলা মুক্তা। তখন জানিয়েছিলেন, সড়ক দুর্ঘটনায় তার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকবেন তিনি। জরুরি প্রয়োজনে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের পরিবর্তে সরাসরি ফোন করার অনুরোধও জানিয়েছিলেন মেঘলা।

ওই পোস্টের মাত্র দুই দিন পরই প্রকাশ্যে আসে তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও আইসিইউতে চিকিৎসা শেষে অবশেষে বাসায় ফিরেছেন তিনি।

তবে তার সাম্প্রতিক পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, সুস্থ হয়ে আগের ছন্দে ফিরতে মেঘলার আরও কিছুটা সময় প্রয়োজন। শারীরিক ক্ষত সারানোর পাশাপাশি মানসিকভাবেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

মেঘলা মুক্তার শোবিজে পথচলা শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে। র‍্যাম্পে কাজ করার পাশাপাশি বিলবোর্ড ও মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। পরবর্তী সময়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘলা। বাংলাদেশে তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প