জায়েদ খানের স্টাইলে মুগ্ধ আমেরিকান মডেলরা!

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ০২:২৮:১৯
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের প্রবাসজীবনও যেন ব্যস্ততায় ভরা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এই অভিনেতা। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। অভিনয়ের বাইরে মঞ্চে তার উপস্থিতি ও পারফরম্যান্স নিয়েও প্রবাসী দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।

এছাড়া গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এবার আরও ভিন্ন এক পরিচয়ে হাজির হচ্ছেন জায়েদ খান। তাকে দেখা যাবে গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে।ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার। আর সেই কয়েক সেকেন্ডের টিজারেই চমক দেখিয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে জায়েদ খানকে। কখনও সেই মডেলরা ছুটছে জায়েদ খানের পেছনে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত হয়েছে ‘শিকারী’ মিউজিক ভিডিও। এতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাও অংশ নিয়েছেন।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে।

জানা গেছে, ‘শিকারী’ বেশ বড় বাজেটের একটি মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও অংশ নিয়েছেন। ভিডিওটির স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো। শিগগিরই প্রকাশ পাবে পুরো গান ও ভিডিওচিত্র। 

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ