রূপগঞ্জে দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা

র
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬ ২১:৩১:৫৪
ছবি: সদ্য সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশদূষণের দায়ে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড নামে দুটি স্টিল মিলকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার, অফিস সহকারী মো. রাকিবুল ইসলাম এবং রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মুহাম্মদ মারজানুর রহমান বলেন, পরিবেশদূষণের দায়ে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডকে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশদূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য যেসব স্টিল মিল পরিবেশদূষণ করছে, তাদের জন্যও এটি সতর্কবার্তা।

এদিকে স্থানীয় বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকদের অভিযোগ, স্টিল মিল দুটি থেকে নির্গত কালো ধোঁয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। কারখানা থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকেরাও ভোগান্তিতে পড়ছেন।

তাদের অভিযোগ, ধোঁয়ার কারণে আশপাশের পোশাক কারখানাগুলোর স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। কখনো কখনো ধোঁয়ার কারণে কারখানার স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ সতর্কসংকেত (ফায়ার অ্যালার্ম) বেজে ওঠে। এতে আগুন লাগার আশঙ্কায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে কর্মস্থলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিল্পকারখানা গড়ে ওঠার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। স্টিল মিলগুলোর কালো ধোঁয়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।

তাদের দাবি, শুধু জরিমানা করে অভিযান শেষ করলেই হবে না। কারখানাগুলো পরিবেশগত বিধিমালা মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে কালো ধোঁয়া নির্গমন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আশপাশের বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থায়ী উদ্যোগ কামনা করেছেন তারা।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার