প্রশাসনিক অনুমতি না থাকায় স্থগিত আমির হামজার মাহফিল

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ১৭:৪১:৫৫
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার অংশ নেওয়ার কথা থাকা একটি তাফসিরুল কুরআন মাহফিল স্থগিত করা হয়েছে। বড় জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিবেদন না পাওয়ায় অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। ফলে প্রস্তুতি সম্পন্ন হওয়ার আগেই প্যান্ডেল সরিয়ে নিতে হয়েছে আয়োজকদের।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে মাহফিলটি আয়োজনের নির্ধারিত সময় ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ার বিষয়টি জানার পর কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন আয়োজকরা। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়।

‘মানব কল্যাণ পরিষদ’ নামে একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করেছিল। এতে প্রধান আলোচক হিসেবে মুফতি আমির হামজার বক্তব্য দেওয়ার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানীর। স্থানীয় জামায়াত নেতা ওবায়দুল্লাহরও উপস্থিত থাকার কথা ছিল।

আয়োজক সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর মাহফিলের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। পরে অনুমতির অগ্রগতি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে নিরাপত্তাসংক্রান্ত পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত অনুমোদন দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়।

মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক জানান, অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অতিথিদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি জানানো হয়। এরপর মাহফিলের জন্য তৈরি করা প্যান্ডেল খুলে নেওয়া হয়।

এ বিষয়ে গোদাগাড়ীর ইউএনও ইসরাত জাহান জানান, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বড় ধরনের জনসমাগমের অনুমতি দেওয়ার নিয়ম নেই। এ বিষয়ে পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত অনুষ্ঠান আয়োজনের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

অন্যদিকে, রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ জানিয়েছেন, মাহফিলের বিষয়টি তাঁর জানা নেই। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিবেদন চাওয়া হয়ে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাহফিলকে ঘিরে গোদাগাড়ী ও আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা চালানো হয়েছিল। অনুষ্ঠানস্থলে প্যান্ডেল তৈরির কাজও চলছিল। তবে নির্ধারিত সময়ের আগে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত আয়োজনটি স্থগিত করতে হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’