টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১৩:৪১:০০
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা মোকাবিলায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হওয়ায় পরে ধাপে ধাপে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। বর্তমানে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।

এদিকে, কারখানাটিতে আগুন লাগার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। যানজটের কারণে ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিটগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে।

কী কারণে কারখানাটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা চলছে। এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম